পাঁচটি সমঝোতা স্মারকরছবি সংগৃহীত
print news

বাংলাদেশ ও মালয়েশিয়া তিনটি নোট বিনিময় সই পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও পাঁচটি সমঝোতা স্মারক হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সফরের প্রথম দিন পুত্রজায়ায়  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া এসব চুক্তি সই হয়েছে।

উচ্চশিক্ষা খাতে সহযোগিতার ওপর প্রথম নোট বিনিময়টি হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ।

কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত দ্বিতীয় নোট বিনিময়টি। এতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান।

হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে তৃতীয় নোট বিনিময়টি ।এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

পাঁচটি সমঝোতা স্মারকের প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 

সুত্র: আমারদেশ

By PressBN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *